০২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের কবর জিয়ারত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

শনিবার বিকালে কোম্পানীগঞ্জের চরফকিরা এলাকায় মুজাক্কিরের কবর জিয়ারত, পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানান এবং চাপরাশিরহাটের ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর কেন্দ্রীয় সাধারন সম্পাদক আহমেদ আবু জাফরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

প্রতিনিধিদলে বিএমএসএফের সহ-সভাপতি মাহবুবুল আলম আম্বিয়া, যুগ্ম সাধারন সম্পাদক মিজানুর রহমান মাসুদ, সহ-সম্পাদক সোহাগ আরেফিন, চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক এম এ আকরাম, প্রশিক্ষণ ও গবেষনা বিষয়ক সম্পাদক আবুল হাসান বেলাল, জার্নালিস্ট শেল্টার হোমের আহবায়ক, মো. মিজানুর রশিদ মিজান, ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক, আবু বক্কর তালুকদার, ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক, কবির নেওয়াজ,সহ-সাংগঠনিক সম্পাদক তুহিন লন্ডনী, কেন্দ্রীয় নেতা কাজী সালাহ উদ্দিন নোমান, নোয়াখালী জেলা বিএমএসএফ এর সাবেক সভাপতি মানিক ভূঁইয়া, যুগ্ম সম্পাদাক এ আর সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর তালুকদার, কেন্দ্রীয় নেতা মো. দীন ইসলাম।

এ সময় নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার সিকদার, সাইফুল্লাহ কামরুল, জাহাঙ্গীর আলম লিটনসহ কোম্পানীগঞ্জ, সুবর্নচর, বেগমগঞ্জ, চাটখিল, সোনাইমুড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চট্টগ্রামের সাংবাদিকরা অংশ নেন। নেতৃবৃন্দ মুজাক্কির হত্যার দৃষ্টান্তমূলক বিচারের জন্য সকল সাংবাদিককে সজাগ থাকার আহবান জানান। কোনভাবে যেন হত্যাকারীরা আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে।

পরে সন্ধ্যায় সাংবাদিক মুজাক্কির হত্যাকাণ্ডের বিষয়ে নোয়াখালী প্রেসক্লাবে মতবিনিময় করেন বিএমএসএফ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এসময় সাংবাদিক মুজাক্কির হত্যার বিচার দাবিতে নোয়াখালী সাংবাদিকদের চলমান আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন সাংবাদিক সংগঠনের কেন্দ্রীয় নেতারা।

বিজনেস বাংলাদেশ/ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ২০ সদস্যকে পুরস্কার প্রদান

সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের কবর জিয়ারত

প্রকাশিত : ০৭:৩৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১