০২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

শেষ হলো ভোটগ্রহণ, চলছে গণনা

বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে পঞ্চম ধাপে ২৯ পৌরসভায় ভোটগ্রহণ। শনিবার বিকেল ৪টায় এ ভোটগ্রহণ শেষ হয়। এর আগে সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ।

এই ধাপে সব পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ হয়েছে। ভোটগ্রহণের শুরুতে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভোটারের লাইন।

দুপুর ২টার দিকে নীলফামারীর সৈয়দপুর উপজেলার মুন্সিপাড়ার ৫ নম্বর ওয়ার্ডে ভোটকেন্দ্রের বাইরে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নির্বাচন চলাকালে বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ভোটকেন্দ্র এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় পথচারীরাসহ ভোটাররাও আতঙ্কিত হয়ে পড়েন। বিস্ফোরণের পরই কেন্দ্রটিতে ভোটারদের উপস্থিতি কমতে থাকে।

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেদে সম্প্রদায়ের দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ইসলাম নামে এক যুবক আহত হওয়ার খবর পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ, বিজিবি ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক লাঠিচার্জ করে। এতে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। অন্যদিকে, কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ করেন পৌরসভার ধানের শীষ প্রতীকের ময়ের প্রার্থী মাহবুবার রহমান।

ময়মনসিংহের নান্দাইল পৌরসভা নির্বাচনে কেন্দ্রের ভেতরে ঢুকে হইচই করার অভিযোগে তিন কাউন্সিলর প্রার্থী ও এক ভোটারকে আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভিন। বেলা ১১টার দিকে শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ২০ সদস্যকে পুরস্কার প্রদান

শেষ হলো ভোটগ্রহণ, চলছে গণনা

প্রকাশিত : ০৪:৫৪:৫১ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১