পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখার জন্য চট্টগ্রামের ইট ভাটার ইট বিক্রি চালুর দাবিতে রাঙামাটিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুর ১২টায় রাঙামাটি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সম্মেলন কক্ষে রাঙামাটি জেলা ঠিকাদার সমিতি, পরিবহন শ্রমিক, নির্মান শ্রমিক ও লোড অানলোড নৌ পরিবহন শ্রমিক সমিতির যৌথ আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আলী আজগর, মাঝি মোল্লা সমিতির মোঃ শাহজাহান, রাঙা শ্রমিক কল্যাণ সমিতির মোঃ আব্দুস সাত্তার, রাঙামাটি ট্রাক টার্মিনালের ইজাদার ও ঠিকাদার মোঃ ছাওয়াল উদ্দিন, রাঙামাটি ব্যবসায়ী ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ




















