০৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

অবশেষে ১০মাস পর কারাগার থেকে মুক্তি পেলেন কার্টুনিস্ট কিশোর

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর প্রায় দশ মাস পর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে কাশিমপুর কারাগার (পার্ট-২) থেকে কিশোরকে মুক্তি দেওয়া হয়েছে। এ সময় কারাফটকে কিশোরের স্বজনেরা উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার ডিজিটাল আইনের মামলায় হাইকোট তাকে জামিন দিয়েছিলেন। অসুস্থতা ও দীর্ঘদিন কারাগারে থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

জেল সুপার আব্দুল জলিল জানান, আহমেদ কবির কিশোরের জামিনের কাগজ সাড়ে ৯টার দিকে কাশিমপুর কারাগারে পৌঁছায়। পরে তা যাচাই-বাছাই শেষে কিশোরকে মুক্তি দেয়া হয়। এ সময় কারাফটকে উপস্থিত ছিলেন কিশোরের স্বজনেরা।

একই মামলায় এক সঙ্গে গ্রেফতার হওয়া কারাবন্দি লেখক মুশতাক আহমেদ গত ২৫ ফেব্রুয়ারি মারা গেছেন। তিনি গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে ছিলেন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৬ মে মাসে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ও লেখক মুশতাক আহমেদকে রাজধানীর কাকরাইল ও লালমাটিয়া থেকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। কিশোর ও মুশতাকসহ ১১ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে রমনা থানায় মামলা দায়ের করা হয়।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ২০ সদস্যকে পুরস্কার প্রদান

অবশেষে ১০মাস পর কারাগার থেকে মুক্তি পেলেন কার্টুনিস্ট কিশোর

প্রকাশিত : ০৯:০৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১