০৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

কসবায় মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের উপস্থিতিতে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় জানায়, স্মাট কার্ড বিতরণ অনুষ্ঠান চলাকালে হলরুমের বাইরে বর্তমান মেয়র এমরান উদ্দিন জুয়েল ও মেয়র প্রার্থী এম এ আজিজ গ্রুপের সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে তা রূপ নেয় সংর্ঘর্ষে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। সংঘর্ষের সময় আইনমন্ত্রী ঘটনাস্থল ত্যাগ করে নিরাপদস্থলে চলে যান। এ ঘটনায় উভয়পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর ভূইয়া জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ২০ সদস্যকে পুরস্কার প্রদান

কসবায় মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

প্রকাশিত : ০৩:১৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১