১১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

ফুটপাতে নারীর সন্তান প্রসব, পাশে দাঁড়াল পুলিশ

সদ্য প্রসূত সন্তান নিয়ে চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকার ফুটপাতে কাতরাচ্ছিলেন একজন মা। মানসিক ভারসাম্যহীন ওই নারীকে দেখেও পাশ কেটে যাচ্ছিলেন পথচারীরা। সাহায্যে কেউ এগিয়ে আসেনি। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। ফুটপাতেই ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ওই নারী। পরে বিষয়টি নজরে আসে বন্দর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমান উল্লাহর। তিনি আরো কয়েকজনকে সঙ্গে নিয়ে ওই নারীর সাহায্যে এগিয়ে আসেন। নবজাতকসহ তাকে উদ্ধার করে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভর্তি করেন পুলিশের ওই কর্মকর্তা। এএসআই আমান উল্লাহ বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে বলেন, রাতে আমার ডিউটি ছিল। ডিউটি শেষে থানায় ফিরছিলাম। পথিমধ্যে ফুটপাতের পাশে মানসিক ভারসাম্যহীন ওই নারী সন্তান প্রসব বেদনায় ছটফট করছিলেন, দৌড়ে গিয়ে দেখি তার অবস্থা আশঙ্কাজনক। পরে সঙ্গে থাকা পুলিশ সদস্যদের নিয়ে ওই নারীকে নগরের মা ও শিশু হাসপাতালে ভর্তি করি। তিনি আরো বলেন, সারাদিন হাসপাতালে ছিলাম। এখন রাত ১১টা বাজে। মাত্র বাসায় এলাম। মা-মেয়ে দু’জনই ভালো আছে।

স্থানীয়রা জানান, ফুটপাতে মানসিক ভারসাম্যহীন এক নারীকে সন্তান প্রসব করতে দেখে কিছু পুলিশ সদস্য তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

বিশ্বজুড়ে মাইক্রোসফট ব্যবহারে বিভ্রাট, বিপাকে লাখো ব্যবহারকারী

ফুটপাতে নারীর সন্তান প্রসব, পাশে দাঁড়াল পুলিশ

প্রকাশিত : ০৮:৪৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১