০৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

মমতা হার মেনে নিয়েছেন: মোদি

নন্দীগ্রামের বয়ালের বুথে গিয়ে দু’ ঘণ্টা আটকে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই সময় অগ্নিগর্ভ হয়ে ওঠে সেখানকার পরিস্থিতি। রাজ্যে ভোট প্রচারে এসে এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার দাবি, নন্দীগ্রামের ঘটনাই প্রমাণ করে যে দিদি (মমতা) হার মেনে নিয়েছেন।

হাওড়ার উলুবেড়িয়ার সভায় ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘কিছুক্ষণ আগে নন্দীগ্রামে যা হলো আমরা সবাই দেখেছি। এতেই প্রমাণিত, দিদি হার মেনে নিয়েছেন। এটাই বুঝিয়ে দিচ্ছে যে বাংলায় বিজেপির সরকার তৈরি হতে চলেছে।

তৃণমূলনেত্রীকে উদ্দেশ করে নরেন্দ্র মোদি বলেন, দিদি, এখনও শেষ দফার ভোটের জন্য মনোনযন জমা দেওয়া চলছে। কানাঘুষা শুনছি আপনি নাকি শেষ পর্বের ভোটের জন্য অন্য কোনও আসন থেকে মনোনযন জমা দিতে পারেন, এটা কি সত্যি? আপনি নন্দীগ্রামে গেলেন, মানুষ আপনাকে জবাব দিয়ে দিয়েছে। আপনি অন্য কোথাও গেলেও বাংলার মানুষ তৈরি হয়ে রয়েছে।

মমতাকে আক্রমণ করে মোদি বলেন, ‘বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে দিদিকে বিদায় জানাতে হবে। নন্দীগ্রামের মানুষ এ দিন সেই স্বপ্নটাই পূরণ করলেন।’

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

মমতা হার মেনে নিয়েছেন: মোদি

প্রকাশিত : ০৮:০৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১