০৫:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

রক্তাক্ত শাকিব, শুটিং স্থগিত

পাবনায় ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিং করতে গিয়ে আহত হয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। তিনি বাঁ চোখে আঘাত পেয়েছেন। বর্তমানে ঐ জেলা শহরে অবস্থিত সদরের রত্নদীপ রিসোর্টে বিশ্রামে রয়েছেন এই চিত্রনায়ক। সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট ও শুটিং সেটে উপস্থিত একাধিক এসব তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, গানের শুটিংয়ে অংশ নিতে গিয়ে নায়িকা দর্শনা বণিকের নখের আঁচড়ে আঘাত লাগে শাকিব খানের বাঁ চোখে। এতে রক্তাক্ত হন তিনি। এরপর চিকিৎসক এসে তার বাঁ চোখে ব্যান্ডেজ করেন। বর্তমানে রত্নদীপ রিসোর্টে বিশ্রামে আছেন নায়ক।
এই ঘটনায় শুটিং স্থগিত রাখা হয়েছে। তরঙ্গ এন্টারটেইনমেন্টের ব্যানারে ‘অন্তরাত্মা’ সিনেমাটি আসন্ন ঈদুল ফিতরে মুক্তির জন্য প্রস্তুতি চলছে। সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন কলকাতার উঠতি চিত্রনায়িকা দর্শনা বণিক। আর সিনেমাটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

শালবন সেতুর নিচে রহস্যময় প্যাকেট, খুলতেই বের হলো বিদেশি পিস্তল

রক্তাক্ত শাকিব, শুটিং স্থগিত

প্রকাশিত : ০৮:৩৩:১৫ অপরাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১