০৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬

‘শিশুবক্তা’র নামে আরেকটি মামলা

ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানীর (২৭) বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। রবিাবর সকালে গাজীপুরের বাসন থানায় এ মামলা করা হয়।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটনের বাসনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক। মামলার বাদী গাজীপুরের টেকনাগপাড়া এলাকার মো. মোস্তাফিজুর রহমান নামের এক ব্যক্তি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গাজীপুর সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের মারকাজুল নূর আল ইসলামিয়া মাদ্রাসায় বসে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করেন রফিকুল ইসলাম মাদানী। সম্প্রতি দেশে ঘটে যাওয়া সহিংসতার পেছনে অন্যতম অনুষঙ্গ হিসেবে কাজ করেছে তার বক্তব্য।

এর আগে শনিবার রফিকুল ইসলাম মাদানীকে গাজীপুর জেলা করাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ স্থানান্তর করা হয়।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

‘শিশুবক্তা’র নামে আরেকটি মামলা

প্রকাশিত : ০৩:৪৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১