১০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

আবদুল কাদের মির্জার বাড়িতে গুলি বর্ষণের অভিযোগ

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বাড়িতে গুলির বর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে গুলি ছোড়া হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।

কাদের মির্জার ছোট ভাই শাহাদাত হোসেন অভিযোগ করে বলেন, আমরা বাড়িতে অবস্থান করছিলাম। পরপর কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পাই। এ সময় আমাদের পরিবারের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, গুলির খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি, মেয়র কাদের মির্জার বাড়ির উত্তর পাশের এলাকা থেকে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

আবদুল কাদের মির্জার বাড়িতে গুলি বর্ষণের অভিযোগ

প্রকাশিত : ১১:২০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১