আইপিএলের মঞ্চে নিজেদের তৃতীয় জয় তুলে নিয়েছে রাজস্থান রয়্যালস। আজ তারা সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছে ৫৫ রানের বড় ব্যবধানে।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আইপিএলের লড়াইয়ের ম্যাচে টস জিতে রাজস্থানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন সানরাইজার্স অধিনায়ক কেন উইলিয়ামসন।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে রাজস্থানকে ব্যাটিংয়ে পাঠানোই যেন কাল হয়েছে হায়দরাবাদের। শুরুটা অবশ্য ওত ভালো ছিল না। জশস্বী জাসওয়াল ইনিংসের তৃতীয় ওভারে যখন ফেরেন, ১ উইকেটে তখন ১৭ রান রাজস্থানের।
এরপরই তাণ্ডব চালানো শুরু করেন বাটলার। দ্বিতীয় উইকেটে সঞ্জু স্যামসনকে সঙ্গে নিয়ে ৮২ বলে ১৫০ রানের বিধ্বংসী এক জুটি গড়েন তিনি। স্যামসনও কম যাননি। ৩৩ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় রাজস্থান অধিনায়ক আউট হন ৪৮ রান করে।
তবে থামেনি বাটলার তাণ্ডব। চার-ছক্কার মাঠ গরম করতে থাকেন। শেষ পর্যন্ত ইনিংসের মাত্র ৬ বল বাকি থাকতে আউট হন রাজস্থানের উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। ৬৪ বলে ১২৪ রান করতে ১১টি চারের সঙ্গে ৮টি ছক্কা হাঁকান তিনি।
কী এক ইনিংস খেললেন জস বাটলার! ৬৪ বলে একাই করলেন ১২৪। ইংলিশ এই ব্যাটসম্যানের বিধ্বংসী এই ব্যাটিংয়েই সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৩ উইকেটে ২২০ রানের পাহাড় গড়েছে রাজস্থান রয়্যালস।
সানরাইজার্স হায়দরাবাদ একাদশ
জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), মনিশ পান্ডে, কেদার যাদব, বিজয় শঙ্কর, মোহাম্মদ নবি, আবদুল সামাদ, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, সন্দীপ শর্মা।
রাজস্থান রয়্যালস একাদশ
জস বাটলার, জস্বশী জাসওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটরক্ষক), ডেভিড মিলার, রিয়ান পরাগ, অনুজ রাওয়াত, ক্রিস মরিস, রাহুল তেয়াতিয়া, কার্তিক ত্যাগী, চেতন সাকারিয়া, মোস্তাফিজুর রহমান।
বিজনেস বাংলাদেশ/ এ আর

























