০৭:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

রিয়ালকে হারিয়ে ফাইনালে চেলসি

রিয়াল মাদ্রিদকে হারিয়ে দীর্ঘ ৮ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠল চেলসি। বুধবার ঘরের মাঠ স্টামফোর্ডে স্প্যানিশ জায়ান্টদের ২-০ গোলে উড়িয়ে দিয়েছে টমাস টুখেলের দল। এর আগে সেমি ফাইনালের প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে গিয়ে ১-১ গোলের ড্র করেছিল চেলসি। ফলে ৩-১ গোলের অগ্রগামীতায় সহজেই ইউরোপ সেরার লড়াইয়ের ফাইনাল নিশ্চিত করে ইংলিশ ক্লাবটি।

ঘরের মাঠে এদিন দারুণ আগ্রাসী মেজাজেই দেখা গিয়েছে চেলসিকে। যদিও বল দখলে কিছুটা পিছিয়েছিল তারা। কিন্তু প্রতিপক্ষের অগোছালো খেলার বিপরীতে চেলসি এদিন ছিল বেশ কৌশলী। রিয়ালের দুর্বলতাগুলো বাজে লাগিয়েই দুই দুইটি গোল বের করে নিয়েছে তারা।

প্রতিপক্ষের মাঠে বল দখলে এগিয়ে ছিল রিয়ালই। ৬৮ ভাগ সময়, বলতে গেলে প্রায় এক তৃতীয়াংশ সময় বল দখলে নিয়ে খেলেছে জিনেদিন জিদানের শিষ্যরা। কিন্তু অগোছালো আক্রমণ, মধ্যমাঠের দুর্বলতা পিছিয়ে দিয়েছে অতিথিদের।

বিপরীতে প্রতিপক্ষের দুর্বলতা সুযোগ কাজে লাগিয়ে একের পর এক আক্রমণে যায় চেলসি। পুরো ম্যাচে রিয়ালের গোলমুখে ১৫টি শট নেয় তারা, যার ৫টিই ছিল টার্গেটে। সেখান থেকেই পায় তারা দুইটি গোল।

২০১১-১২ আসরে বায়ার্ন মিউনিখকে হারিয়ে ইউরোপ চ্যাম্পিয়ন হওয়ার পর এই প্রথম প্রতিযোগিতাটির ফাইনালে উঠল চেলসি।

২৯ মে তুরস্কের ইস্তানবুলে শিরোপার লড়াইয়ে চেলসির প্রতিপক্ষ আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

রিয়ালকে হারিয়ে ফাইনালে চেলসি

প্রকাশিত : ০৫:২৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১