ওপেনিংয়ে নেমে বাংলাদেশি বোলারদের ওপর ব্যাট হাতে শাসন করে যাচ্ছিলেন শ্রীলঙ্কান অধিনায়ক কুশল পেরেরা। নিজে সেঞ্চুরি করেছেন। তিন সতীর্থের সঙ্গে ষাটোর্ধ্ব তিনটি জুটি উপহার দিয়েছেন। অবশেষে সেই কুশলকে থামালেন এই সিরিজে অভিষিক্ত পেসার শরিফুল ইসলাম। তার বলে সেই মাহমুদউল্লাহ রিয়াদের তালুবন্দি হন কুশল। যে মাহমুদউল্লাহর কল্যাণে তিনি ৯৯ রানে জীবন পেয়েছিলেন! আউট হওয়ার আগে কুশলের সংগ্রহ ১২২ বলে ১১ চার ১ ছক্কায় ১২০ রান।
মিরপুর শেরে বাংলায় টস জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। ৮২ রানের ওপেনিং পার্টনারশিপ উপহার দেন দানুশকা গুনাথিলকা আর অধিনায়ক কুশল পেরেরা। ৩৩ বলে ৩৯ করা গুনাথিলকাকে বোল্ড করে জুটি ভাঙেন তাসকিন। ৩ বল পরেই তিনি তুলে নেন পাথুম নিশাঙ্কাকে (০)। উইকেটে আসেন কুশল মেন্ডিস। দুই কুশল মিলে উপহার দেন ৬৯ রানের তৃতীয় উইকেট জুটি।
বিজনেস বাংলাদেশ/ এ আর

























