ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের সকালের তিন ম্যাচের দুটিই বৃষ্টিতে ভেসে গেছে। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শেষ হতে পেরেছে আরেক ম্যাচ, যেখানে আবাহনী জিতেছে ৭ উইকেটে।
নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১২০ রান করে পারটেক্স স্পোর্টিং ক্লাব। দলের হয়ে ৫৪ বলে সর্বোচ্চ ৬৫ রান করেন তাসামুল। ডিএলএস মেথডে আবাহনীর লক্ষ্য ছিল ১০ ওভারে ৭০ রান। মুশফিকের ২৬ বলে ৩৮ রানে ভর করে ৪ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় তারা।
জয়ের জন্য শেষ দুই ওভারে আবাহনী লিমিটেডের প্রয়োজন ছিল ১৪ রান। নাজমুল হোসেন মিলনের করা ইনিংসের নবম ওভারে ১০ রান তুলেন মুশফিকুর রহিম ও মোসাদ্দেক হোসেন সৈকত। ফলে শেষ ওভারে ম্যাচ জিততে আবাহনীর দরকার ছিল মাত্র ৪ রান। জয়নুল ইসলামের করা শেষ ওভারের প্রথম দুই বলে ৬ রান তুলে ৭ নিজেদের জয় নিশ্চিত করে আবহনী। ৭ উইকেটে জয় পাওয়ার দিনে ২৬ বলে ৩৮ রান করে অপরাজিত ছিলেন দলটির অধিনায়ক মুশফিক। ফলে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসর শুরু করলো মুশফিকের দল।
জয়ের জন্য ২০ ওভারে ১২১ রানের প্রয়োজন হলেও বৃষ্টি আইনে পারটেক্সের বিপক্ষে আবাহনীর লক্ষ্য দাঁড়ায় ১০ ওভারে ৭০ রান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি আবাহনীরও। ব্যক্তিগত ২ রানে ফেরেন নাজমুল হোসেন শান্ত। এদিন থিতু হতে পারেননি আফিফ হোসেন ধ্রুবও। তিনিও ফিরেছেন ২ রান করে। এক প্রান্তে দারুণ ব্যাটিং করলেও ১৭ বলে ১৯ রান করা নাইম শেখ সাজঘরে ফিরেছেন নিহাদ উজ জামানের বলে। তবে শেষ দিকে ২৬ বলে ৩৮ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন মুশফিক। তাঁর সঙ্গে ৪ বলে ৬ রান করে অপরাজিত ছিলেন মোসাদ্দেক। পারটেক্সের হয়ে একটি করে উইকেট নিয়েছেন নিহাদ উজ জামান, শাহবাজ চৌহান ও ইমরান আলি।
বিজনেস বাংলাদেশ/ এ আর

























