০৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

মেসির সঙ্গে কোহলির মিল পেলেন রমিজ

দুজন দুই ভুবনের নক্ষত্র। ফুটবলে রাজ করছেন লিওনেল মেসি, ক্রিকেটে রাজত্ব দখলে রেখেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ক্রীড়াজগতের এই দুই তারকার মধ্যে দারুণ মিল খুঁজে পেয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বর্তমান জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা। তবে সেটি একেবারেই স্বস্তি দিচ্ছেন না এই দুই খেলোয়াড়ের সমর্থকদের।

এই দুজন নিজ নিজ জায়গায় সফল হয়ে সুনাম কুড়ালেও রমিজ তুলে ধরেছেন তাদের ব্যর্থতাকে। আর্জেন্টিনা ফুটবল দলের অধিনায়ক মেসি ক্লাবের হয়ে সম্ভাব্য সব শিরোপা জিতলেও জাতীয় দলের জার্সি গায়ে চাপালেই মলিন হয়ে যায় তার অর্জন। শিরোপা খরা ঘোচাতে পারছেন না কিছুতেই।

মেসির মতো একই দশা কোহলিরও। আইসিসির কোনো টুর্নামেন্ট জিততে পারেননি ভারতের অধিনায়ক হিসেবে। কোহলির পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। ব্যাট হাতে ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফরম্যান্স করে চলেছেন তিনি। কিন্তু অধিনায়ক হিসেবে অর্জনের ঝাপি একেবারে শূন্য। কোহলির অধিনায়কত্ব আমলে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উঠেছিল ভারত। তবে পাকিস্তানের কাছে হেরে শিরোপা ছোঁয়া হয়নি।

ব্যর্থতার খাতায় কোহলির নাম উঠেছে ঘরের মাঠে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে। শেষ চারে হার এসেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নেয় কোহলির ভারত। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপেও একই পরিণতি বরণ করতে হয়েছিল সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে। রমিজ রাজা মনে করেন, বড় টুর্নামেন্ট জিততে ধারাবাহিকতার চেয়ে টেম্পারামেন্ট বেশি জরুরি অধিনায়ক কোহলি ও মেসির।

ইন্ডিয়া টিভির এক অনুষ্ঠানে রমিজা রাজা বলেন, ‘স্যার ভিভিয়ান রিচার্ডসকে দেখুন, তিনি বড় মঞ্চে সব সময় পারফর্ম করতেন। সেভাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও কোহলির সামনে বড় সুযোগ সেঞ্চুরি করে দলকে শিরোপা জেতানোর। সে এর মধ্যেই কিংবদন্তি, তবে টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতানোটা হবে কোহলির মুকুটে আরেকটি পালকের সংযোজন। এ ধরনের বিজয়মঞ্চ হবে সর্বকালের সেরাদের কাতারে নাম লেখাতে কোহলির জন্য দারুণ এক সুযোগ।’

রমিজ রাজা আরও জানান, ‘মেসির মতো তারকা আর্জেন্টিনার হয়ে এখনো বড় শিরোপা জিততে পারেননি। এটি টেম্পারামেন্টের বিষয়। বিশ্বকাপের মতো বড় মঞ্চে পারফর্ম করার মধ্য দিয়ে একজন খেলোয়াড়ের সামর্থ্য বোঝা যায়।’

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

মেসির সঙ্গে কোহলির মিল পেলেন রমিজ

প্রকাশিত : ০৮:০৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১