০৫:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

বুড়িচংয়ে গাছ পড়ে আওয়ামীলীগ নেতার মর্মান্তিক মৃত্যু

হাবিবুর রহমান টুনু

কুমিল্লার বুড়িচং উপজেলার খাড়াতাইয়া গ্রামের হাবিবুর রহমান টুনু (৬৫) নামের এক বৃদ্ধের উপর গাছ পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি খাড়া তাইয়া গ্রামের মৃত হাজী হায়দার আলীর ছেলে ও  উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং ষোলনল ইউনিয়নের আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।

ঘটনাটি ঘটে(২২ জুন ২০২১) মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায়।

নিহতের ভাতিজা মামুনুর রশীদ ও স্থানীয় সূত্র জানায় জেলার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়ন এর খাড়াতাইয়া গ্রামের মৃত হাজী হায়দার আলীর ছেলে হাজী মোঃ হাবিবুর রহমান টুনু মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টায় নিজ গ্রামের ঈদ গাহের পূর্ব পাশে তার নিজের জমিতে গাছ কাটার একটি গাছের বড় ডাল তার মাথায় পড়লে তিনি গুরুতর আহত হন।

এসময় স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মহানগরীর মুন হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।নিহত ব্যক্তিকে বুধবার ১১টার সময় বুড়বুড়িয়া ঈদগাহে জানাযার শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

খাগড়াছড়ির বন্যাকবলিত এলাকা পরিদর্শনে ত্রাণ প্রতিমন্ত্রী, ক্ষতিগ্রস্তদের মাঝে এাণ সামগ্রী বিতরণ

বুড়িচংয়ে গাছ পড়ে আওয়ামীলীগ নেতার মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত : ০৮:১২:২০ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১