০৯:৪০ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

হবিগঞ্জে দু’পক্ষের টেঁটাযু’দ্ধে আহত ৫০

?????????????????????????????????????

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের টেঁটাযুদ্ধে অন্তত ৫০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় দুজনকে সিলেট এবং ১৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার (২৬ জুন) সকাল ৯টায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী।

স্থানীয়রা জানিয়েছে, হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের নোয়াখাল গ্রামের ছালেক মিয়ার সঙ্গে একই গ্রামের নজরুল মিয়ার সরকারি জায়গা দখল নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বেশ কয়েকবার তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার সকাল ৯টার দিকে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র, টেঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ৫০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ১৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

কুষ্টিয়ার খোকসায় বাস এবং বালু বাহী ডাম্প ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত আহত ৩০

হবিগঞ্জে দু’পক্ষের টেঁটাযু’দ্ধে আহত ৫০

প্রকাশিত : ০৩:৫৬:০৯ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১