০৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

রোমাঞ্চকর ম্যাচ, ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ আটে স্পেন

ইউরোর ইতিহাসে প্রথম দল হিসেবে টানা দ্বিতীয় ম্যাচে পাঁচ গোলের কীর্তি স্পেন। এর মধ্য দিয়ে আট গোলের রোমাঞ্চকর ম্যাচে ক্রোয়েশিয়াকে ৫-৩ গোলে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল দলটি।

কোপেনহেগেনর পারকেন স্টেডিয়ামে সোমবার শেষ ষোলোর ম্যাচে পেদ্রির আত্মঘাতী গোলে ম্যাচে প্রথমে পিছিয়ে পড়লেও সারাবিয়ার গোলে সমতায় ফেরে স্পেন। এরপর স্পেন আজিপিলিকুয়েটা এবং ফারান তোরেসের গোলে ৩-১ ব্যবধানের লিড নেয়।

ম্যাচ শেষ ১০ মিনিটে গড়াতেই ক্রোয়েশিয়া নিজেদের সর্বোচ্চ শক্তি দিয়ে খেলতে শুরু করে। ৮৫তম মিনিটে মিস্ল্যাভ ওরসিচ ক্রোয়াটদের হয়ে গোল করলে ব্যবধান ৩-২ হয়। এরপর ম্যাচে ফেরার জন্য আরও বেশি মরিয়া হয়ে ওঠে ক্রোয়াটরা। যোগ করা অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে ওরসিচের অ্যাসিস্ট থেকে মারিয়াও পাসালিচ ৩-৩ গোলে দলকে সময়তায় ফেরান। আর তাতেই ম্যাচের ভাগ্য নির্ধারণের জন্য খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

ম্যাচের ১০০তম মিনিটে ডান দিক থেকে ড্যানি অলমোর ভেসে আসা ক্রস ক্রোয়েশিয়ার ডি বক্সের বাঁ দিকে গ্রহণ করেন আলভারো মোরাতা। আর ফাঁকায় থাকা মোরাতা জোরালো শটে বল জালে জড়িয়ে দলকে ৪-৩ ব্যবধানের লিড এনে দেন।

অতিরিক্ত সময়ে লিড নেওয়ার ঠিক মিনিট তিনেক পরে অলমোর ডান দিক থেকে ভাসানো আরও এক দুর্দান্ত ক্রস ক্রোয়াটদের ডি বক্সে। এবারে ডি বক্সের ভেতর বল পান মিকেল ওয়ারজাবাল আর দুর্দান্ত শটে তিনিও বল জালে জড়ালে স্পেন লিড পায় ৫-৩ গোলের। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় রুদ্ধশ্বাস ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

রোমাঞ্চকর ম্যাচ, ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ আটে স্পেন

প্রকাশিত : ১২:৫৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১