১১:২৫ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

মেসির জন্য লাল গালিচা

মেসিকে বরণ করতে ক্লাবটির সামনে লাল গালিচা সংবর্ধনার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। দিনভর গুঞ্জন ও সম্ভাবনার নানান খবরের পর মেসির যোগ দেওয়ার খবর জানিয়ে দেয় পিএসজি। ১৩ সেকেন্ডের ভিডিওতে মেসির আগমন ও চুক্তি স্বাক্ষরের সব ইঙ্গিত স্পষ্ট। সেই সঙ্গে তার জেতা ছয় ব্যালন ডি’অরের সঙ্গে ব্যাকগ্রাউন্ডে আইফেল টাওয়ার দেখা যাচ্ছে ভিডিওতে। আছে পার্ক দেস প্রিন্সেসে তার আগমন ও পিএসজির ড্রেসিং রুমের ছায়াচিত্র। মঙ্গলবার বাংলাদেশ সময় পিএসজি কর্তৃপক্ষ এক টুইটে জানান, ‘মেসি প্যারিস সেন্ট জার্মেইনের নতুন খেলোয়াড়।’ ক্লাবটি আরও জানায়, ১০ নম্বর জার্সি পাচ্ছেন না মেসি।

মেসিকে দেখতে প্যারিসের বিমানবন্দরের সামনে জড়ো হতে থাকেন পিএসজি সমর্থকরা। ‘মেসি’, ‘মেসি’ চিৎকারে বিমানবন্দর এলাকা মাতিয়ে তুলেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেসব ভিডিও। মেসির জন্য প্যারিস বিমানবন্দরে লাল গালিচাও বিছানো হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

মেসির জন্য লাল গালিচা

প্রকাশিত : ০৮:৪৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১