০৮:২০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

শাহরুখকন্যার অভিষেক হচ্ছে বলিউডে!

শাহরুখ খানের মেয়ে সুহানা খান। বাবার সৌজন্যে স্টারকিড হিসেবে এরইমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছেন। সামাজিক মাধ্যমে নিয়মিত আপডেটের কারণেও অনেক ফ্যান-ফলোয়ারও তৈরি হয়েছে তার। বলিউডের অনেক তারকার ছেলেমেয়ের মতো শাহরুখকন্যা সুহানাও এবার নাম লেখাতে যাচ্ছেন সিনেমার রঙিন দুনিয়ায়।

সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছে, ‘গল্লি বয়’, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’খ্যাত নির্মাতা জোয়া আখতারের হাত ধরে বলিউডে অভিষেক হচ্ছে সুহানার। যেখানে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন শাহরুখ কন্যা। আর সিনেমাটি মুক্তি পাবে নেটফ্লিক্সে।

বেশ কয়েকজন তরুণ তারকাকে নিয়ে এই নির্মাতা বিখ্যাত কমিকস ‘আর্চি’র সিনেম্যাটিক ভার্সন নির্মাণ করতে যাচ্ছেন বলে জানা গেছে। যেখানে সুহানা ছাড়া আরও দুইজন তারকার সন্তানকে দেখা যাবে। তবে তাদের নাম জানা যায়নি।

উল্লেখ্য, লন্ডনের আর্ডিংলি কলেজ থেকে স্নাতক শেষ করেছেন সুহানা। দুই বছর আগেই মঞ্চ নাটকের মাধ্যমে অভিনয় জগতে প্রকাশ ঘটে তার। এছাড়া ইংরেজি ভাষার স্বল্পদৈর্ঘ্যে সিনেমা ‘দ্য গ্রে পার্ট অব ব্লু’তে অভিনয় করেও নজর কেড়েছেন। এবার দেখার অপেক্ষায় বলিউডে কীভাবে নিজের প্রতিভা তুলে ধরেন সুহানা।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

শাহরুখকন্যার অভিষেক হচ্ছে বলিউডে!

প্রকাশিত : ০৫:৩৫:২৩ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১