০১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

যমুনা আরিচা পয়েন্টের পানি বিপৎসীমার ওপরে

মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীর আরিচা পয়েন্টের পানি বিপৎসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

রোববার (২২ আগস্ট) বেলা ১২ টার দিকে পানি উন্নয়ন বোর্ডের আরিচা পয়েন্টের পানির স্তর পরিমাপক মো: ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ফারুক হোসেন বলেন, যমুনা নদীর আরিচা পয়েন্টে ৯ দশমিক ৪০ সেন্টিমিটারকে বিপৎসীমা নির্ধারন করা হয়েছে। আজ সকাল ৬ টায় এ পয়েন্টের পানি বিপৎসীমা অতিক্রম করে।

গত ২৪ ঘন্টায় এ পয়েন্টে ৬ সেন্টিমিটার পানি বেড়েছে। উজানের ঢলের পানি বৃদ্ধিতে এ পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এ পয়েন্টে পানি বৃদ্ধিতে পদ্মা নদীসহ জেলার অভ্যন্তরীন নদীগুলোতে পানি বাড়ছে। এতে করে নতুন এলাকা প্লাবিত হচ্ছে বলেও জানান তিনি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ঢাবি কেন্দ্রীয় মসজিদে ডাকসু ভিপি সাদিক কায়েমের আকদ সম্পন্ন

যমুনা আরিচা পয়েন্টের পানি বিপৎসীমার ওপরে

প্রকাশিত : ০৭:১৩:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১