১২:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬

অবশেষে পরীমণির জামিন

রাজধানীর বনানী থানার মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণিকে জামিন দিয়েছেন জজ আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ তার জামিন মঞ্জুর করেন। এর আগে দুপুরে একই আদালতে পরীমণির জামিন শুনানি শুরু হয়।

জামিন পাওয়ার বিষয়টি জানান পরীমণির আইনজীবী মজিবর রহমান। প্রথমে জামিন আবেদনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন তিনি।

এর আগে গত ২২ আগস্ট পরীমণির আইনজীবী মজিবুর রহমান আদালতে এই জামিন আবেদন করেন। এরপর আদালত জামিনের বিষয়ে শুনানির জন্য আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন। তবে শুনানির দিন ধার্য করে দেওয়া আদেশ চ্যালেঞ্জ করে গত বুধবার হাইকোর্টে আবেদন করা হয়।

আবেদনের পরিপ্রেক্ষিতে পরীমণির জামিন আবেদনের ওপর অবিলম্বে অথবা আদেশের কপি পাওয়ার দুই দিনের মধ্যে শুনানির নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রতি রুল জারি করেন হাইকোর্ট। একই সঙ্গে আগামী ১৩ সেপ্টেম্বর জামিন আবেদনের শুনানির দিন ধার্য করে গত ২২ আগস্ট দেওয়া আদেশ কেন বাতিল করা হবে না, তা-ও জানাতে বলা হয়েছে।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতকে ১ সেপ্টেম্বরের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। ওই দিনই রুলের ওপর শুনানির দিন ধার্য করা হয়েছিল।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

অবশেষে পরীমণির জামিন

প্রকাশিত : ০৩:২২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১