০১:০২ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কুপিয়ে জখম

বগুড়ার শেরপুর উপজেলায় ইভটিজিংয়ের প্রতিবাদের জেরে বাগড়া কলোনি এলাকার আলী আজম (৩২) ও তার ভাই আব্দুল আজিজ (২৮) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অপরাধে শেরপুর থানায় মামলা হয়েছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) রাতে আহতদের মা মিসেস রাহেলা বেগম বাদী হয়ে বাগড়া কলোনী এলাকার মোঃ হেলাল (২২) সহ ৪ বখাটের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এর আগে শুক্রবার রাতে উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়া কলোনী এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের সাথে কথা বলে জানাগেছে, বাদীর বড় ছেলে চাকুরীর সুবাদে সস্ত্রীক রাজধানী ঢাকায় থাকেন।
তাদের দুই মেয়ে স্থানীয় বিদ‍্যালয়ের শিক্ষার্থী হওয়ায় দাদী রাহেলা বেগম তাদের দেখাশোনা করেন। বাদীর পরিবারের দাবী, তাদের নবম শ্রেণীর শিক্ষার্থী মেয়েকে বেশকিছুদিন ধরে বিদ‍্যালয়ে যাওয়া আশার পথে একই এলাকার বখাটে হেলাল ও তার সহযোগীরা উত্যক্ত করতো। বিষয়টি জানতে পেরে বাদীর পরিবারের পক্ষ থেকে বখাটেদের উত্যক্ত করা থেকে বিরত থাকতে বলা হয়। এতে বখাটের দল ক্ষিপ্ত হয়ে উঠে।এরই জেরে শুক্রবার দিবাগত রাতে বাদীর বসতবাড়িতে হামলা চালিয়ে উপযুপরি ছুরিকাঘাত ও কুপিয়ে দুই সহদরকে আহত করে বখাটের দল। এতে আহত দুই সহদরের একজন মূমূর্ষূ অবস্থায় বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

হামলার বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের ধরতে পুলিশ তৎপর আছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

কক্সবাজার মডেল প্রেস ক্লাবের অভিষেক, ঈদ পুনর্মিলনী, দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কুপিয়ে জখম

প্রকাশিত : ০৬:২৬:১০ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১