০১:০১ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

এগিয়ে চলেছেন মডেল-অভিনেত্রী মৌ রহমান

অভিনেত্রী মৌ রহমান

এগিয়ে চলেছেন সময়ের আলোচিত মডেল-অভিনেত্রী মৌ রহমান। এরইমধ্যে বেশ কিছু নাটকের অভিনয় করেছেন। পাশাপাশি চালিয়ে যাচ্ছেনে মডেলিংও। ফ্যাশন হাউস সাদাকালো, ডায়মন্ড ওয়ার্ল্ড, পূরবী জুয়েলার্সসহ বেশ কিছু নামিদামি হাউসের মডেল হয়েছেন তিনি। কোকোলা বিস্কুটের বিজ্ঞাপনসহ কয়েকটি বিজ্ঞাপন করেছেন তিনি। কয়েকটি মিউজিক ভিডিওতেও কাজ করেছেন তিনি। মৌ মূলত একজন ফ্যাশন ডিজাইনার। তবে শোবিজে নিজের জায়গা পোক্ত করার জন্যও কাজ করে যাচ্ছেন। সামনেই তিনি কাজ করবেন ‘ম্যাজিকম্যান’ নামক একটি নাটকে।

এটি পরিচালনা করছেন মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ। এছাড়াও কয়েকটি নাটকে কাজের কথা চলছে তার। মৌ বলেন, মেধা ও পরিশ্রম দিয়ে কাজ করছি। নিজ যোগ্যতাতেই শোবিজে একটা অবস্থান তৈরি করতে চাই। সেই লক্ষ্য নিয়েই কাজ করছি। সামনেও বেশ কিছু নাটকের কাজ আছে। তার সব গুলোর নাম ঠিক হয়নি। নিজেকে ভালো একজন অভিনেত্রী হিসেবে এ নাটকগুলোতে প্রমাণ করতে চাই।
এছাড়া মৌ সিনেমায় অভিনয়ের জন্য নিজেকে প্রস্তুত করেছেন। সুযোগ পেলে ভালো সিনেমায় অভিনয় করতে চার তিনি। স্বপ্ন ভালো একজন অভিনেত্রী হবেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

“সবজির বাজার চড়া” নিম্ন ও মধ্যবিত্তের বাড়িয়েছে অস্বস্তি

এগিয়ে চলেছেন মডেল-অভিনেত্রী মৌ রহমান

প্রকাশিত : ০৪:০১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১