০১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

তবুও পরীমণিকে নিয়ে ভাবছেন চয়নিকা

গত জুনের প্রথম সপ্তাহে ওয়েব ফিল্ম ‘অন্তরালে’র ঘোষণা দিয়েছিলেন নির্মাতা চয়নিকা চৌধুরী। জানিয়েছিলেন, প্রথম সিনেমা ‘বিশ্বসুন্দরী’র মতো প্রথম ওয়েব ফিল্মের নায়িকাও হচ্ছেন পরীমণি।

পরিকল্পনা অনুযায়ী দ্রুতই এর কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সেটা হয়নি। গত ৪ আগস্ট পরীমণি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটকের পর চয়নিকা ও নায়িকার সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। জিজ্ঞাসাবাদের জন্য সড়ক থেকে তুলে নেওয়া হয় চয়নিকাকেও। সেই খারাপ সময় এরমধ্যে সামলে উঠেছেন দু’জনই। এবার পরিচালক চাইছেন নতুনভাবে শুরু করতে।

চয়নিকা জানান, সব ঠিকঠাক মতো এগোলে আগামী নভেম্বরে শুরু করবেন ‘অন্তরালে’র কাজ।

তিনি বলেন, ‘পরীর গ্রেফতারের পর আমাকেও জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছিল। তারা দ্রুত আমাকে বাসায় পাঠালেও বিষয়টি আমার জন্য ট্রমার মতো ছিল। টানা তিন দিন আমি এক জায়গাতেই যেন বসে ছিলাম। এই দেড় মাসে নিজেকে অনেকটাই গুছিয়ে নিয়েছি। পরী আর আমার সম্পর্ক যেমন ছিল তেমনই আছে। ছবিটি নিয়ে তার সঙ্গে আমাদের আরও একবার বসতে হবে।’

‘অন্তরালে’র কাজ প্রসঙ্গে চয়নিকা বলেন, ‘‘পরী সম্ভবত এখন ‘প্রীতিলতা’, ‘গুনিন’, ‘বায়োপিক’-এর কাজ করবেন। তাই অক্টোবর মাসের পুরো সময়টাই তার লাগবে। আর আমার ছবির কাজ শুরু হবে নভেম্বরে।’’

জানালেন, ‘অন্তরালে’র পাণ্ডুলিপি আপাতত ঘষামাজা করেছেন তারা। এটি লিখেছেন পান্থ শাহরিয়ার। এতে পরীকে দেখা যাবে হিন্দু বউ অর্পিতা চরিত্রে। তার স্বামীর চরিত্রে অভিনয় করবেন তারিক আনাম খান।

পরীমণিকে নিয়ে চয়নিকা নতুন করে ভাবলেও (৪ আগস্ট) ফেসবুক লাইভ ও গ্রেফতারের সময়টুকুতে বারবার আহ্বান করেও পরীমণি কাছের কাউকে পাশে পাননি। অবশেষে অনেকটা একাই নিজ ঘরের বন্ধ কপাট খুলে দিতে বাধ্য হন র‌্যাব সদস্যদের। মাদকের অভিযোগে হন আটক।
জেলও খেটেছেন ২৪ দিন। পরী এখন জামিনে মুক্ত।

এমন চাঞ্চল্যকর ঘটনার বিপরীতে সোশ্যাল মিডিয়ায় বইছিল ঝড়। বিশেষ করে বেশিরভাগ মিডিয়াকর্মীর অভিযোগ, পরীমণির এমন দুর্দিনে তার সবচেয়ে নিকটজন হিসেবে স্বীকৃত নির্মাতা চয়নিকা চৌধুরী কোথায় হারালেন! যিনি জুন মাসের বোট ক্লাব কাণ্ডে পরীর মাথায় ছাতা হয়ে ছিলেন সারাক্ষণ। পরী যাকে সম্বোধন করতেন ‘মম’ বলে।

এ বিষয়ে ‘বিশ্বসুন্দরী’-খ্যাত নির্মাতা চয়নিকা চৌধুরীর সঙ্গে। প্রশ্ন করা হয়, কেন তিনি ছিলেন না পরীর সঙ্গে। কিংবা সোশ্যাল হ্যান্ডেলেও কেন পরীর পক্ষে কোনও প্রতিক্রিয়া নেই? জবাবে এই নির্মাতা বলেন, ‘পরীমণির সঙ্গে আমার পবিত্র সম্পর্ক। গতবার তার ফেসবুক স্ট্যাটাস দেখে ছুটে গেছি। যে কারও বিপদেই আমি ছুটে যাওয়ার চেষ্টা করি। আমার সিনেমার নায়িকা হিসেবে সেটা আমার কর্তব্যও ছিল।’

তাহলে এবার? এবারও তো তিনি ফেসবুক লাইভ করে কাছের মানুষদের ডেকেছেন বারবার। কেউ তো যায়নি। জবাবে চয়নিকা চৌধুরী বলেন, ‘প্রথমত আমি তখন ফেসবুক বন্ধ করে ল্যাপটপে নাটক দেখছিলাম। এরপর সুবর্ণা আপু ফোন করার পর জানতে পারি এ ঘটনা। তখন সন্ধ্যা ৬টার বেশি বাজে। সঙ্গে সঙ্গে ফেসবুকে ঢুকে দেখলাম। কি করবো বুঝতে পারছিলাম না। এরমধ্যে লাইভও বন্ধ হয়ে গেছে। র‌্যাব সদস্যরা ঢুকেছে ওর বাসায়। তখন আমি ছুটে যেতে পারতাম, কিন্তু ঢুকতে তো পারতাম না। এখানে আমার আসলে কিছু করার ছিল না।’

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

“সবজির বাজার চড়া” নিম্ন ও মধ্যবিত্তের বাড়িয়েছে অস্বস্তি

তবুও পরীমণিকে নিয়ে ভাবছেন চয়নিকা

প্রকাশিত : ০৭:৪৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১