০১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

সড়ক দুর্ঘটনায় অভিনেত্রীর মৃত্যু

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০৭:১২:০৯ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১
  • 68

ভারতের মারাঠি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ঈশ্বরী দেশপান্ডে। সম্প্রতি গোয়ায় ছুটি কাটাতে গিয়েছিলেন তিনি। এ সময় সঙ্গে ছিলেন দীর্ঘদিনের বন্ধু শুভম। গোয়া থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়ে তারা প্রাণ হারান। কিছুদিন আগে ঈশ্বরী ও শুভমের বাগদান হয়েছিল।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, গত সোমবার (২০ সেপ্টেম্বর) ভোরে আরপোড়া এবং হাদফাদে গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারায় এ প্রেমিক যুগলের গাড়ি। এরপর ওই গাড়ি খাদে পড়ে যায়। এতে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

দীর্ঘ কাজের ক্লান্তি কাটিয়ে উঠতে গত ১৫ সেপ্টেম্বর প্রেমিককে নিয়ে গোয়া যান ওই মারাঠি অভিনেত্রী। কিন্তু ফেরার পথে তাদের গাড়িটি উল্টে পানিতে পড়ে যায়। এসময় দরজা বন্ধ থাকায় তারা বের হয়ে আসতে পারেননি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদের মরদেহ উদ্ধার করে।

সুনীল চৌথমলের ‘প্রেমাছে সাইড এফেক্ট’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হওয়ার কথা ছিল ঈশ্বরীর। গোয়া যাওয়ার আগে বেশকিছু হিন্দি ও মারাঠি প্রোজেক্টের শুটিং শেষ করে গেছেন তিনি। পর্যায়ক্রমে এগুলো মুক্তি পাওয়ার কথার রয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

“সবজির বাজার চড়া” নিম্ন ও মধ্যবিত্তের বাড়িয়েছে অস্বস্তি

সড়ক দুর্ঘটনায় অভিনেত্রীর মৃত্যু

প্রকাশিত : ০৭:১২:০৯ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১