০৮:৫১ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

সিনেমার টাইটেল গান বানালেন জেকে মজলিশ

জেকে মজলিশ

সুরকার-সংগীত পরিচালক ও কন্ঠশিল্পী জেকে মজলিশ এর ফিচারিংয়ে আরটিভি ফোক স্টেশনের চতুর্থ সিজন শুরু হয়েছে গত সপ্তাহে। এদিকে মোস্তাফিজুর রহমান মানিকের সিনেমা ‘যাও পাখি বলো তারে’ এর টাইটেল গানটিও জেকে মজলিশের বানানো। সুদীপ কুমার দীপের কথায় জেকে মজলিশের সুর ও সংগীতে গানটিতে কন্ঠ দিয়েছেন বেলাল খান ও সায়রা রেজা। এটি ছাড়াও সিনেমার আরেকটি গানের সংগীতায়োজন জেকের। অন্যদিকে গত তিন বছর যাবৎ টানা ফোক স্টেশনের জন্য গান করে যাচ্ছেন জেকে মজলিশ। প্রতিটি সিজনই দর্শক শ্রোতাদের কাছে পেয়েছে আশাতীত গ্রহণযোগ্যতা।

ফোক স্টেশনের মাধ্যমে আড়ালে থাকা শিল্পীরা যেমন ওঠে এসেছেন, তেমনি জনপ্রিয় শিল্পীরাও কাঁপিয়েছেন ফোক স্টেশনের মঞ্চ। সম্প্রতি আরটিভি মিউজিক অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ সংগীতপরিচালকের মনোনয়ন পেয়েছেন জেকে। সব মিলিয়ে দারুন ব্যস্ত সময় পার করছেন জেকে। নিজের সাম্প্রতিক কাজ নিয়ে জেকে বলেন, ‘কাজের মধ্যে থাকতে ভালো লাগে। গত ক’বছরে ফোক স্টেশন করতে গিয়ে কাজের সংখ্যা অনেক বেড়েছে। কিন্তু আমি সব সময়ই চেষ্টা করি নিজেকে ভাঙার। এজন্যই হয়তো ফোক স্টেশনের নতুন সিজনেও আমাকেই রেখেছে কর্তৃপক্ষ। আর সিনেমার টাইটেল গানটি আগেরই প্ল্যান করা। দীপের দারুন লিরিকে দুর্দান্ত গেয়েছেন বেলাল খান ও সায়রা রেজা। আশা রাখছি দর্শক-শ্রোতারা নিরাশ হবেন না।’ জেকে মজলিশ জানান এর বাইরেও অডিও লেবেল এবং সিনেমার জন্য একাধিক প্রজেক্ট হাতে রয়েছে তার। অন্যদিকে ফোক স্টেশনের এবারের সিজনে অপেক্ষাকৃত কম প্রচলিত অথবা হারিয়ে যাওয়া ফোক গানগুলো তুলে আনার প্রচেষ্টা থাকবে বলে জানান তিনি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

বুড়িচংয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সিনেমার টাইটেল গান বানালেন জেকে মজলিশ

প্রকাশিত : ০৪:০৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১