প্রযোজনা প্রতিষ্ঠান ডিপি মিউজিক স্টেশনের ব্যানারে মুক্তি পেয়েছে কন্ঠশিল্পী প্রতীক হাসান ও তারান্নুম আফরীন এর নতুন মিউজিক ভিডিও ‘তোমারই আছি’। এর আগে কুমার শানু, আসিফ আকবর, কাজী শুভ, ইমরানসহ অনেকের সঙ্গে গাইলেও এবারই প্রথম প্রতীক হাসানের সঙ্গে গাইলেন তারান্নুম আফরীন। গানটির কথা লিখেছেন প্রসেনজিৎ মন্ডল। গানের সুর ও সংগীতায়োজন শাহরিয়ার রাফাতের। ভিডিও নির্মাতা সৈকত রেজার পরিচালনায় গানের ভিডিওতে মডেল হয়েছেন সুমিত ও মারিয়া মীম। এই গান প্রসঙ্গে প্রবাসী কন্ঠশিল্পী ও বিজ্ঞানী তারান্নুম আফরীন বলেন, ‘প্রসেনজিৎ দা’র কথায় জাদু আছে। রাফাত ভাইয়ের সুরে অন্যরকম মায়াবী একটা গান হয়েছে। শ্রোতারা একদমই নিরাশ হবেন না।’
ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=b2_o_A3XHkI
১০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম :
তারান্নুম আফরীন-প্রতীক হাসানের ‘তোমারই আছি’ (ভিডিও)
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশিত : ০১:৪৪:২৬ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
- 173
জনপ্রিয়


























