০৯:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

অভিনেত্রী সূচনা শিকদারের এগিয়ে চলা

এই সময়ে অন্যতম ব্যস্ত অভিনেত্রী সূচনা শিকদার। মূলত চরিত্রাভিনেত্রী হিসেবে ভিন্ন ভিন্ন চরিত্রে পর্দা রাঙাতে পছন্দ করেন। ফলে অল্প সময়ের মধ্যেই বাংলা নাটকের দর্শকদের কাছে পরিচিত ও প্রিয়মুখ হয়ে ওঠেছেন। তার অভিনীত চরিত্রগুেলো মানুষের মনে দাগ কেটেছে। ছোটোবেলা থেকেই অভিনয় পাগল সূচনা কখনোই প্রথাগত নায়িকা হতে চাননি। তবে অভিনেত্রী হিসেবে নিজের জাত চিনিয়েছেন অল্প সময়ের মধ্যেই। সূচনার শুরুটা বছর সাতেক আগে কচি খন্দকারে বিপরিতে একটি নাটকে অভিনয়ের মাধ্যমে। এরপর দীর্ঘ পথ পরিক্রমায় কাজের ঝুলি কেবল সমৃদ্ধই হয়েছে। আস্তে আস্তে বাড়তে থাকে কাজ। আরটিভি, চ্যানেল আই, এনটিভি সহ বিভিন্ন চ্যানেলের নাটকে নিয়মিত হয়ে ওঠেন সূচনা। একে একে অভিনয় করেছেন একক, শর্ট ফিল্ম, ধারাবাহিক সহ দেড় শতাধিক নাটকে। সূচনা শিকদার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে সেন্টিমেন্টাল সেলিম, সিনেমা হল, ভ্যাগাবন্ড, ঘামবাবু, জরুরি বিবাহ, বাজিমাত, বউ বিরোধ ইত্যাদি। শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে আলোচিত সিনেমা পদ্মাপুরাণ। এই সিনেমায় একজন অবহেলিত প্রতিবন্ধীর চরিত্র রূপায়ন করেছেন সূচনা শিকদার। নিজের কাজের মূল্যায়ন করতে গিয়ে অভিনেত্রী সূচনা শিকদার বলেন, ‌’প্রতিমুহূর্তে শিখছি। সবার সঙ্গে কাজ করতে গেলেই নতুন অভিজ্ঞতা হয়। আমি সব সময় চেষ্টা করি এক কাজের অভিজ্ঞতা যেন অন্যত্র কাজে লাগাতে পারি। সামনে অনেকগুলো কাজ আসছে। সেগুলোতে দর্শকরা আমাকে নতু করে খুঁজে পাবেন।’

জনপ্রিয়

বড়লেখায় ৪,০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অভিনেত্রী সূচনা শিকদারের এগিয়ে চলা

প্রকাশিত : ০২:০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১