০১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

ইতালিতে বিমান বিধ্বস্তে নিহত ৮

ইতালির উত্তরাঞ্চলীয় লোম্বার্ডি অঞ্চলে যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত ছয় জনের মারা গেছে। রোববার (২ সেপ্টেম্বর) মিলান শহরে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে স্থানীয় একটি সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম লা প্রেস অগ্নিনির্বাপণকর্মীদের বরাত দিয়ে বলেছে, বিমানটির পাইলট এবং অন্য পাঁচ আরোহীর সবাই মারা গেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

অগ্নিনির্বাপণকর্মীরা টুইট বার্তায় বলেছেন, মিলানের কাছের ছোট শহর স্যান ডোনাটো মিলানিসের একটি পাতাল রেল স্টেশনের কাছে রোববার বিকেলের দুর্ঘটনায় বিমানের আরোহী ছাড়া অন্য কারও প্রাণহানি ঘটেনি।
তারা বলেছেন, বিমান বিধ্বস্তের স্থানের পার্শ্ববর্তী একটি পার্কিং লটে থাকা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে গেছে। তবে সেসময় যানবাহনগুলোতে কেউ ছিলেন না।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ফ্রান্সে প্যারিসসহ কয়েকটি শহরে কারফিউ জারি

ইতালিতে বিমান বিধ্বস্তে নিহত ৮

প্রকাশিত : ০৮:০৭:২২ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১