০৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

এই মাসে দেশের সবগুলো বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, অক্টোবরের মধ্যে দেশের সবগুলো বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার মন্ত্রিসভা বৈঠকে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আলোচনাকালে তিনি একথা জানান। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক ব্রিফিংয়ে এতথ্য জানিয়েছেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সভায় আলোচনা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থাটা কী। বিশ্ববিদ্যালয়গুলো কেন এখনও দেরি হচ্ছে। এ বিষয়ে আমাদের শিক্ষামন্ত্রী ব্যাখ্যা দিয়েছেন যে- যেহেতু বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব সিন্ডিকেট সিদ্ধান্ত অনুযায়ী চলে সেজন্য আশা প্রকাশ করছেন এই মাসের মধ্যে সবগুলো খুলে দেওয়া হবে।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, একটা প্রাকটিক্যাল প্রবলেম হলো হল ম্যানেজমেন্ট। হলগুলোর অবস্থাতো খুবই খারাপ। দুই বছর যেহেতু বন্ধ ছিল। সুতরাং হলগুলো খুলে রিনোভেট করে ছাত্রছাত্রীদের জিনিষপত্র বা বিছানাপত্র কতটুকু ব্যবহার উপযোগী আছে সেগুলো দেখতে হবে। অ্যাপারেন্টলি মনে হচ্ছে এটাই অন্যতম বড় একটা কারণ ইউনিভার্সিটিগুলো খুলতে।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

মৌসুম শুরুর পর একদিনে সেন্টমার্টিনে গেলেন সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক

এই মাসে দেশের সবগুলো বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ০২:৩৩:২১ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১