বাদ পড়েছেন আগের ম্যাচে লিটন দাসের সঙ্গে ওপেন করা সৌম্য সরকার। দলে ফিরেছেন বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈম। বাংলাদেশ দলে পরিবর্তন একটিই।
একাদশ
লিটন দাস, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
টস
টসে জিতেছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ। ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। আজ দিনের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনিকে হারিয়েছে স্কটল্যান্ড। ফলে ওমানের বিপক্ষে ম্যাচে এখন জয়ের বিকল্প নেই মাহমুদউল্লাহর দলের সামনে। মাসকাটের আল-আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে টস কিছুক্ষণের মধ্যেই।
বিজনেস বাংলাদেশ/বিএইচ
























