‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই স্লোগান নিয়ে মিরসরাই যুব দিবস পালিত হয়েছে। সোমবার (০১ নভেম্বর) যুব উন্নয়ন অধিদপ্তর ও মিরসরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আয়োজন করা হয়। উপজেলার প্রশাসন চত্বর থেকে র্যালি বের হয়ে পৌরসভা কার্যলয়ের সামনে গেয়ে শেষ হয়। র্যালিতে মিরসরাইয়ের ৩০টির অধিক সামাজিক সংগঠনের প্রায় তিন শতাধিক লোক অংশগ্রহণ করেন। র্যালি শেষে উপজেলা প্রশাসন চত্বরে সংক্ষিপ্ত আলোচনা হয়।
সামাজিক সংগঠন শান্তিনীড়ের সভাপতি আশরাফ উদ্দিন সোহেল এর সঞ্চালনায় এবং যুব উন্নয়ন অফিসার কাজী আব্দুল আলিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ জসিম উদ্দিন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন, সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা সাঈদ মাহমুদ, কৃষি অফিসার রঘুনাথ নাহা, সমবায় অফিসার দীপক দাস, রিসোর্স সেন্টার কর্মকর্তা জিল্লুর রহমান সহ বিভিন্ন বিভিন্ন সংগঠনের সভাপতি, সম্পাদকরা।
অনুষ্ঠান শেষে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এছাড়াও অভিযান ক্লাবের সৌজন্যে উপস্থিত সবাইকে টি-শার্ট প্রদান করা হয়।




















