১২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

‘ফায়ার সার্ভিস-সিভিল ডিফেন্সকেআধুনিক করছে সরকার’

দিনাজপুর-১ আসনের সংসদস সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, সময়ের সঙ্গে খাপ খাওয়াতে বর্তমান সরকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে আধুনিক করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করে চলেছেন। বিভিন্ন দফতরের উন্নয়নের সঙ্গে সঙ্গে তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরেরও ধারাবাহিক উন্নয়ন করে যাচ্ছেন। এরই মধ্যে তিনি অধিদফতরের অনেক চাওয়া-পাওয়া পূরণ করেছেন। ফলে দিন দিন আধুনিক হয়ে গড়ে উঠছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর। ‘অনেক অত্যাধুনিক যন্ত্রপাতি যুক্ত হয়েছে। ফায়ার সার্ভিস এখন শুধু আগুন নেভায় না, ভবনে আটকে পড়া মানুষ, সড়ক দুঘর্টনায় আহত ব্যক্তি, ডুবে যাওয়া ভিকটিমকে উদ্ধারসহ সমাজে সচেতনতার জন্য বিভিন্ন মহড়া পরিচালনা করে। এটিই একমাত্র বাহিনী যারা টাকার বিনিময়ে কোনো কিছু করে না। এ বাহিনী মানুষের সেবায় কাজ করে। এর কোনো সদস্য কোনো দিন বলে না, টাকা না দিলে আগুন নেভাতে যাব না। ’ ৪ নভেম্বর বৃহস্পতিবার কাহারোল উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১ উদ্বোধনী ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক, কাহারোল থানার ওসি মো. রইস উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন।আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাহারোল উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফজলুল করিম।এর আগে অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের তালে তালে পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১ উদ্বোধনী করেন এমপি গোপাল।

ট্যাগ :
জনপ্রিয়

‘ফায়ার সার্ভিস-সিভিল ডিফেন্সকেআধুনিক করছে সরকার’

প্রকাশিত : ০৭:২৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১