০৬:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬

ডেমরা সাব রেজিস্ট্রি অফিসে কাঠ-বোর্ড এবং ককশিটের স্তুুপ থেকে অগ্নিকান্ডের আশঙ্কা

অগ্নিঝুকি নিয়ে কার্যক্রম চলছে ডেমরা সাবরেজিস্ট্রি অফিসে, যে কোন সময় অগ্নিকান্ডের আশঙ্কা করছেন ভবনের অনেকেই।রাজধানীর ডেমরা থানা এলাকার বাশেরপুল মল্লিকা ফেরদৌস শপিং কমপ্লেক্স এর দ্বিতীয় তলায় সাবরেজিস্ট্রার এর কার্যালয়ের পাশে কাঠ,বোর্ড,এবং ককশিটের স্তুুপ দীর্ঘদিন যাবত জমিয়ে রাখায় অনেকে বিড়ি- সিগারেটের আগুন থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করেছেন।ডেমরা সাবরেজিস্ট্রি অফিসে কর্মরত দলিল লেখকদের কাজে নিয়োজিত একাধিক ব্যক্তি শঙ্কা করছেন।এখানে অগ্নিকান্ড ঘটলে বহু দলিল ও সরকারী মুল্যবান কাগজপত্র নষ্ট হতে পারে বলেও তাদের ধারনা।
ভবনটির নীচতলায় সাবরেজিস্ট্রি অফিসের পঞ্চাশটির মতো ছোট চেম্বার এবং দ্বিতীয় তলায় সাবরেজিস্ট্রারের অফিস ও দলিল লেখক কল্যান সমিতির অফিস তার উপরে রয়েছে মেডি হেলথ সেন্ট্রাল হসপিটাল নামক একটি হাসপাতাল।ভবনটির মালিক ডাঃ জিএম ফেরদৌস।মুলত ভবন মালিকের নির্দেশেই বেশ কিছু দোকান ভেঙ্গে ডেকোরশনের মালামালগুলো বিশেষ করে কাঠ,বোর্ড ও ককশিটগুলো স্তুপ করে রাখা হয়েছে কয়েক মাস যাবত।এ বিষয়ে কথা হলে ডেমরা সাব রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার মিজানুর রহমান মুঠোফোনে জানান,বিষয়টি সত‌্যিই ঝুকিপুর্ন,আমরা যতদ্রুত সম্ভব এগুলো সরিয়ে নিতে ভবন মালিক কে জানাবো।
অন্যদিকে ডেমরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিনিয়র কর্মকর্তা ওসমান গনি জানান,বিষয়টি আমরা তদন্ত করে দেখব ঘটনা সত্য হলে অচিরেই ভবন মালিক কে এসব সরানোর নির্দেশ প্রদান করা হবে।
ট্যাগ :
জনপ্রিয়

ডেমরা সাব রেজিস্ট্রি অফিসে কাঠ-বোর্ড এবং ককশিটের স্তুুপ থেকে অগ্নিকান্ডের আশঙ্কা

প্রকাশিত : ০৭:২৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১