মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলার চৈত্রঘাটবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুল হাসান হত্যার এজাহারভুক্ত প্রধান আসামী তফাজ্জুল আলী এবং খালেদ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে মোট ৪ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে তিনজন এজহাহারভুক্ত এবং একজন সন্দেহভাজন।
বৃহস্পতিবার অপরাহ্নে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয় মিলনায়তন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। পুলিশ সুপার জানান, প্রধান আসামী তফাজ্জুল আলী পালিয়ে বিদেশ যাবার সময় বৃহস্পতিবার ভোরে ঢাকা কমলাপুর রেলস্টেশন এলাকার একটি আবাসিক হোটেল থেকে তফাজ্জল আলী ও তার সঙ্গী খালেদ মিয়াকে গ্রেফতার করা হয়। তফাজ্জলের কাছ থেকে ভিসা সংযুক্ত পাসপোর্ট , নগদ টাকা এবং কিছু বিদেশী মুদ্রা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত অন্যরা হল, মামলার অন্যতম প্রধান আসামী জুয়েল মিয়া , মাইক্রোবাস চালক আমির হোসেন হীরা ,গ্রেফতারকৃতদের মধ্যে সন্দেহভাজন হলেন তফাজ্ঝলের সাথে থাকা খালেদ মিয়া। কমলগঞ্জ থানার পুলিশ গত সোমবার সন্ধ্যায় রাজনগর উপজেলা থেকে মামলার এজাহারভুক্ত আসামী জুয়েল মিয়া ও মৌলভীবাজার সদর থেকে মাইক্রোবাস চালক আমির হোসেন হীরাকে গ্রেফতার করে।
গত ৩১ অক্টোবর চৈত্রঘাট বাজারে তার বাসার সামনে প্রকাশ্যে কুপিয়ে জখম করে আসামীরা। পরে সিলেটে হাসপাতালে তিনি মারা যান। নিহতের ভাই বাদী হয়ে কমলগঞ্জে থানায় ১৪জনকে আসামী করে মামলা দায়ের করেন। এই হত্যাকান্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।
মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, দীর্ঘ দিন ধরে এই এলাকায় আধিপত্য বিস্থার নিয়ে দুটি পক্ষ বিবাদমান রয়েছে। সেই জেরেই এই ব্যবসায়ী খুন হন বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। নিহত নাজমুলের বিরুদ্ধেও কমলগঞ্জ থানায় কয়েকটি মামলা ছিলো।
০৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
আলোচিত ব্যবসায়ী নাজমুল হত্যার প্রধান আসামী গ্রেফতার
-
হুমায়ূন রহমান বাপ্পী, মৌলভীবাজার - প্রকাশিত : ০৯:২৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১
- 81
ট্যাগ :
জনপ্রিয়




















