০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বালতি ভর্তি পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে টয়লেটে রাখা বালতি ভর্তি পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকালে জেলা শহরের শহরের মসজিদ পাড়ায় এঘটনাটি ঘটে।
মৃত জমজ শিশুদ্বয় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৫ নং ওর্য়াডের মসজিদপাড়া মহল্লার এমদাদ আলীর মেয়ে সাবা (০৩) ও সাহারা (০৩)।
মৃতের পিতা এমদাদ আলী জানান, সকাল ৯ টার দিকে আমরা বাড়ির বাইরে কাজ করছিলাম, এসময় টয়লেটে থাকা বালতি ভর্তি পানি নিয়ে খেলছিল তারা। হঠাৎ বালতির মধ্যে পড়ে তারা অসুস্থ হয়ে যায়। এসময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা আধুনিক হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার আশিক রহমান বলেন, বাচ্চা দু’টিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে, পানিতে ডুবেই তারা মারা যায়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত জানান, কারো কোন অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে বালতি ভর্তি পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু

প্রকাশিত : ০৯:৪২:২৭ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১