বাংলাদেশ সংবাদ সংস্থা’র সিনিয়র রিপোর্টার, বিশিষ্ট সাংবাদিক খায়রুজ্জামান কামাল বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর কোষাধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দিয়েছে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)। মঙ্গলবার (১৬ নভেম্বর ২০২১) বিকালে ঢাকার পল্টন আরজেএফ’র কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়। আরজেএফ’র চেয়ারম্যান এস এম. জহিরুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আরজেএফ’র ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ আল-আমিন শাওন, সাংগঠনিক সম্পাদক ছিদ্দিকুর রহমান আজাদী, সাংস্কৃতিক সম্পাদক লুৎফন নাহার রিক্তা, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ শাহিন, স্থায়ী পরিষদ সদস্য মোঃ ছানাউল্যাহ, সাধারণ পরিষদ সদস্য রুবিনা শেখ সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে খায়রুজ্জামান কামাল বলেন, আমাকে সংবর্ধনা দেওয়ায় আরজেএফ’র কাছে আমি কৃতজ্ঞ। তিনি আরও বলেন, আরজেএফ সব সময় তৃণমূল সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। একটি প্রশিক্ষিত সাংবাদিক সমাজ গড়ে তুলতে আরজেএফ’র বিভিন্ন কর্মসূচি অবশ্যই প্রশংসার দাবী রাখে। এছাড়াও খায়রুজ্জামান কামাল আরজেএফ’র আগামী দিনের পথচলায় একজন শুভাকাঙ্খী হিসাবে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরজেএফ’র চেয়ারম্যান এস এম. জহিরুল ইসলাম বলেন, খায়রুজ্জামান কামালের ভ্রাতৃত্বসুলভ আচরন সাংবাদিকদের সব সময় মোহিত করে। তিনি আরও বলেন, খায়রুজ্জামান কামাল একজন সাংবাদিকতার প্রশিক্ষক। বাংলাদেশ প্রেস কাউন্সিল, পিআইবি, নিমকোসহ সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে তিনি তালিকাভুক্ত প্রশিক্ষক।




















