জাতীয় বুদ্ধিজীবি হত্যা ও বিজয় দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে প্রস্তুতি সভা হয়েছে। সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়। জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, পৌর মেয়র মোহম্মদ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাকিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আতোয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদ, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক কৃষিবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, এলজিইডি জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোঃ মোজাহার আলী প্রাং, বিএমডিএ জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, জেলা তথ্য অফিসার ওয়াহেদুজ্জামান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম তসি, বিশিষ্ট কবি এনামুল হক তুফান, জেলা মহিলা যুবলীগের সভাপতি এ্যাড. ইয়াসমিন সুলতানা রুমাসহ অন্যরা। প্রস্তুতি সভায় বুদ্ধিজীবি হত্যা দিবস ও বিজয় দিবস জাঁকজমকভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়।
০২:৪২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে প্রস্তুতি সভা
-
টুটুল রবিউল, চাঁপাইনবাবগঞ্জ - প্রকাশিত : ০৯:০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
- 67
ট্যাগ :
জনপ্রিয়




















