জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন ফসলের বীজ কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার গাজীপুর সদর উপজেলার কাউলতিয়া গ্রামে এই বীজ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন জাতের ধান ও ডাল ফসলের বীজ ১০০ জন প্রকৃত কৃষকদের মাঝে বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া বলেন, কৃষি এখন মর্যাদাপূর্ণ ও লাভজনক পেশা, এটা আজ আর অবহেলা ও অমর্যাদার কোন পেশা নয়। বিশ্ববিদ্যালয়ের উন্নত ও জনপ্রিয় প্রযুক্তি ব্যবহার করে কৃষকদের লাভবান হওয়ার সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয় মেধাবী কৃষি গ্র্যাজুয়েট তৈরির পাশাপাশি উদ্ভাবিত উন্নতজাত ও প্রযুক্তিসমূহ আগ্রহী কৃষক পর্যায়ে ছড়িয়ে দেওয়াও আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। অন (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. ইমরুল কায়েসের সভাপতিত্বে এ সময় বিশ্ববিদ্যালয়ের ডীনবৃন্দ, পরিচালকবৃন্দ, প্রক্টর সহযোগী পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম)সহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা উপস্থিত ছিলেন। কৃষকবৃন্দ তাঁদের প্রতিনিধির মাধ্যমে ফসল চাষের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং তার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।




















