০২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সততার পুরস্কার দিয়েছেন

নরসিংদীর রায়পুরা পৌরসভা। নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়েছে দশ নভেম্বর।  তাই আসন্ন রায়পুরা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে ভোটারদের দ্বারেদ্বারে মেয়র পদপ্রার্থীদের দৌড় ঝাপ, এখন থেকেই চলছে ভোটারদের আদর আপ্পায়ন, চলছে চায়ের কাপে ঝড়। থাকছে বিভিন্ন প্রার্থীদের উন্নয়নে ফুলঝুরি ভুর্তি প্রতিশ্রুতিও। 
 সারাদেশের ন্যায় নরসিংদীর রায়পুরায় পৌরসভাও শেষধাপে  তফসিল ঘোষনা করছেন নির্বাচন কমিশন। ইতিমধ্যে প্রার্থীদের হিসাব নিকাশও শুরু হয়েছে গেছে। চেয়ারম্যান পদে ক্ষমতাশীন দল বাংলাদেশ আওয়ামীলীগ দিয়েছেন  প্রতীকসহ দলীয় মনোনয়ন।
দলীয় মনোনয়ন যেন সোনার হরিণ। ক্ষমতাসীন দল আওয়ামীলীগ থেকে রায়পুরা পৌরসভায় নৌকা প্রতীক প্রত্যাশী ছিলেন ৪প্রার্থী। তার মধ্যে আজ রবিবার আনুষ্ঠানিক ভাবে প্রতীক বরাদ্দ দিয়েছেন বাংলাদেশের আওয়ামীলীগ।
তারই ধারাবাহিকতায় নরসিংদীর রায়পুরায় নৌকার মাঝি হয়েছেন পৌরসভা আওয়ামিলীগের সভাপতি আলহাজ্ব মাহবুব আলম শাহীন।
এক সাক্ষাৎকারে তিনি “আজকের বিজনেস বাংলাদেশকে” বলেন,  আমি বাংলাদেশ আওয়ামিলীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করতে যাচ্ছি।  আমি দলের দুর্দিনে নেতা-কর্মীদের পাশে রয়েছি। দলের জন্য জীবন বাজি রেখে সততার সাথে কাজ করেছি। বিএনপি জামাতের জোট সরকারের আমলে হামলা মামলার শিকার হয়েছি। তাই আমার সততা ও পরিশ্রমের পুরস্কার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাকেই নৌকা দিয়েছেন। আমি আমার পৌরবাসীর সহযোগিতা ও ভালোবাসা নিয়ে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আগামী ২৩ডিসেম্বর পৌর নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করবো এবং পৌরবাসীকে মায়াময় ও পরিকল্পিত পৌরসভা উপহার দেবো ইনশাল্লাহ।
তিনি আরোও বলেন, আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদপ্রার্থী হিসেবে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেছি। উপজেলা আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনসহ পৌরসভার সর্বস্তরের জনগণ আমাকে সমর্থন করেছে। স্থানীয় সাংসদ, মাটিও মানুষের নেতা রাজিউদ্দিন আহমেদ রাজু ভাই আমাকে সমর্থন করেছে। তাই গণতন্ত্রের মানস কন্যা, বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকারের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তিনি জনগনের আস্তার প্রতীক নৌকা মার্কা আমাকে উপহার দিয়েছেন। এই নৌকা আমি আমার পৌরসভার সর্বস্তরের জনগণকে উৎসর্গ করলাম।
এসময় তিনি পৌরসভার সর্বস্তরের জন সাধারনের  সার্বিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য যে, মনোনয়ন পত্র দাখিলের তারিখ আগামী ২৫শে নভেম্বর ২১  বৃহস্পতিবার। বাছায়ের তারিখ ২৯ নভেম্বর ২১ সোমবার। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর২১ সোমবার। প্রতীক বরাদ্দ ৭ডিসেম্বর২১ মঙ্গলবার। ভোট গ্রহনের তারিখ ২৩ডিসেম্বর২১ বৃহস্পতিবার।
ট্যাগ :
জনপ্রিয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সততার পুরস্কার দিয়েছেন

প্রকাশিত : ০৭:২৯:১২ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১