ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে কালিকচ্ছে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ২১ নভেম্বর ) বিকাল ৪ টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাঙ্গনে এক বিশেষ আইন শৃঙ্খলা সভার আয়োজন করে সরাইল থানা পুলিশ প্রশাসন।
সরাইল থানা অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেনের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার (সরাইল সার্কেল) আনিছুর রহমান। এতে অংশগ্রহণ করেন
কালিকচ্ছ ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিভিন্ন পদের প্রার্থীরা।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, সুষ্ঠু ও সুন্দর ইউপি নির্বাচন উপহার দিতে কঠোর অবস্থানে থাকবে পুলিশ,নির্বাচনী আচরণ বিধি লংঘন এবং যে কোন ধরণের সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান।
তিনি আরও বলেন, ভোটাররা ভোট দিয়ে ভোট কেন্দ্র ত্যাগ করতে হবে। নতুবা কোন প্রকার বিশৃঙ্খলা করলে তাকে ছাড় দেয়া হবে না।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















