ইউনিসেফের সহযোগতিায় জাগো নারী সংস্থা পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ, কলাপাড়া, গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলায় মরণব্যাধী করোনা ভাইরাস সম্পর্কে জন সচেতনতা তৈরী ও কোভিড-১৯ টিকা গ্রহনের জন্য ৪টি উপজেলার প্রত্যন্ত এলাকা বিশেষকরে চর অঞ্চলগুলোতে প্রচারণা কাজ অব্যাহত রেখেছে।
জাগোনারী সংস্থা প্রত্যন্ত এলাকাসহ চর অঞ্চলের জনগন যাতে কোভিড-১৯ টিকা গ্রহন করে এই জন্য বিভিন্ন ধরনের প্রচার অভিযান অব্যাহত রেখেছে। জনসচেনতা সৃষ্টির জন্য জাগোনারী সংস্থা এলাকার স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে মায়েদের সাথে করোনা সম্পর্কে সচেতনতা তৈরী ও টিকা গ্রহনের জন্য উঠান বৈঠক, নির্বাচিত জনপ্রতিনিধি ও এলাকার নেতৃত্বস্থানীয় লোকজনের সাথে আলোচনা সভা, এলাকার বিভিন্ন দল ও সংগঠনের প্রতিনিধিদের সাথে ডায়ালগ, মাইকিং এর মাধ্যমে প্রচার অভিযান এবং সরকার কর্তৃক গৃহিত গণটিকা কার্যক্রমে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে টিকা কার্যক্রমে সহায়তা প্রদান করছে।
পটুয়াখালী জেলার ৪টি উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে টিকা নিয়ে লোকজনের মধ্যে যে দ্ধিধা ছিল, তা দুর করার জন্য স্থানীয় জনসাধারনকে সাথে নিয়ে বিভিন্ন ধরনের প্রচার অভিযান চালিয়ে যাচ্ছে। ফলে টিকা কার্যক্রমে লোকজনের অংশগ্রহন সহ কোভিড-১৯ টিকা গ্রহনকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পটগান ও লিফলেটের মাধ্যমে প্রচার অভিযান পরিচালনার ফলে কোভিড-১৯ টিকা নিয়ে লোকজনের মধ্যে নেতিবাচক মনোভাব ছিলো -তা ক্রমান্বয়ে দূর হচ্ছে এবং টিকা গ্রহনে মানুষের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে।
জাগো নারী সংস্থা এলাকার যে সমস্ত অঞ্চলে টিকা গ্রহনের জন্য রেজি:ষ্ট্রেশনের সুযোগ কম, ঐ সমস্ত অঞ্চলে প্রকল্পের স্বেচ্ছাসেবকদের মাধ্যমে বিনামূল্যে রেজি:ষ্ট্রেশন করে দিয়ে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের কোভিড-১৯ টিকা গ্রহনের সুযোগ তৈরী করে দিচ্ছে। ফলে স্থানীয় প্রত্যন্ত এলাকার সুবিধা বঞ্চিত মানুষ বিনামূল্যে রেজি:ষ্ট্রেশনে সহযোগিতার ফলে সহজেই কোভিড-১৯ টিকা গ্রহনের সুযোগ পাচ্ছে।




















