গজারিয়া প্রতিনিধি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধী সমাজ ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহি অফিসার জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ,মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা,ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নাকি, ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আখি , উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী ইশতিয়াক আহমেদ, ইউপি চেয়ারম্যান মনসুর আহমেদ জিন্নাহ, ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান প্রধান, ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাহিদ মোহাম্মদ লিটন, ইউপি চেয়ারম্যান শহীদুজ্জামান জুয়েল, ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মোহাম্মদ আলী খোকনসহ উপজেলাধীন সকল অধিদপ্তর কর্মকর্তা ও রাজনৈতিক শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম জানান মত বিনিময় সভা শুরুর পূর্ব মুহূর্তে উপজেলা মাঠ প্রাঙ্গনে ইমামপুর ইউনিয়ন ও গজারিয়া ইউনিয়নের একশত জেলে পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল এর উপস্থিতিতে। খাদ্য সামগ্রী প্যাকেটে ৫ কেজি চাউল, ২ কেজি ডাল, ১ কেজি চিনি, ১কেজি লবণ ও ২০০ গ্রাম দুধ রয়েছে।




















