০২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

আওয়ামীলীগের দুই বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

নবীগঞ্জ উপজেলার ৭ নং করগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান পদ প্রার্থী নির্মলেন্দু দাশ রানা (ঘোড়া) ও ১১ নং গজনাইপুর ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ইমদাদুর রহমান মুকুল কে আগামী ২৮ নভেম্বর নবীগঞ্জ উপজেলা অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণ বিধিমালার ৭, ১১ ও ১৩ নং বিধি লংঘন করে ২২ নভেম্বর সোমবার মিছিল-
শোডাউন ও জনসভা করার দায়ে জন প্রতি ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবারে (২৩ নভেম্বর) মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও আচরণ বিধিমালা প্রতিপালনের নিমিত্ত নিয়োগকৃত ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ।
উল্লেখ, ০৭ নং করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকার প্রার্থী হয়েছেন বজলুর রহমান। এখানে  বিদ্রোহী প্রার্থী হিসেবে নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন এবং ১১ নং গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকার প্রার্থী হয়েছেন সাবের হোসেন চৌধুরী। এখানে বিদ্রোহী প্রার্থী হিসেবে নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুলও দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। এ দুই বিদ্রোহী হেভিওয়েট প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন এবং দুজনেরই বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।
মোবাইল কোর্টের সত্যতা নিশ্চিত করে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও আচরণ বিধিমালা প্রতিপালনের নিমিত্ত নিয়োগকৃত ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ বলেন,আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকল পদের প্রার্থীদের নির্বাচন আচরণ বিধিমালা যথাযথ পালন করতে হবে । তা না হলে নির্বাচন আচরণ বিধিমালা ভঙ্গে আরও কঠোর হবে উপজেলা প্রশাসন। প্রার্থী যত প্রভাবশালীই  হোক না কেন কাউকেই ছাড় দেয়া হবে না ।
ট্যাগ :
জনপ্রিয়

আওয়ামীলীগের দুই বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

প্রকাশিত : ০৭:৩৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১