০৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

আমতলীতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল শহীদ পরিবার

‘আশ্রয়ণের অধিকার, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে মহান স্বাধীনতা যুদ্ধে পাক হানাদার বাহিনীর হাতে শহীদ হওয়া বীরমুক্তিযোদ্ধা নগ্রেন্দ্র নাথ ধুপির অসহায় পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে একটি আশ্রয়ণের ঘর উপহার দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার কৃষ্ণনগর গ্রামে গিয়ে মাটি কেটে ওই ঘরের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম আবদুল্লাহ বিন রশিদ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল ইসলাম, কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মফিজুল ইসলাম, চাওড়া ইউপি আ’লীগ সভাপতি আহুরুজ্জামান আলমাছ খান, ইউপি সদস্য মোসা. তাসলিমা বেগম, শহীদ বীরমুক্তিযোদ্ধা নগ্রেন্দ্র নাথ ধুপির ভাই সুধীর চন্দ্র ধুপি, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হায়াতুজ্জামান মিরাজ, সাংবাদিক ক্লাবের সভাপতি দেওয়ান মোস্তফা কবির প্রমুখ।

শহীদ মুক্তিযোদ্ধার পুত্র রাধেশ্যামের নামে আমতলী উপজেলা পরিষদের অর্থায়নে ২ লাখ ৪১ হাজার টাকা ব্যয়ে দুই কক্ষ বিশিষ্ট রান্নাঘর কাম টয়লেটের একটি সেমি পাকা ঘর বরাদ্দ দেয়া হয়েছে।

রাধেশ্যাম চন্দ্র ধুপি বলেন, আমার বাবা দেশের জন্য প্রাণ দিয়েছেন। প্রধানমন্ত্রী আমাদের অসহায় পরিবারের কথা চিন্তা করে এই ঘরটি উপহার দিয়েছেন। তিনি ভগবানের কাছে প্রার্থনা করে বলেন, ভগবান যেন আমাদের মতো অসহায় পরিবারের জন্য শেখ হাসিনা দীর্ঘায়ু কামনা করেন।

মহান স্বাধীনতা যুদ্ধে বরগুনা জেলার ফুলঝুড়ি মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে পাক হানাদার বাহিনীর আকর্ষিক আক্রমণে আমতলী উপজেলার কৃষ্ণনগর গ্রামের মৃত্যু গোপাল চন্দ্র ধুপির পুত্র বীরমুক্তিযোদ্ধা নগ্রেন্দ্র নাথ ধুপি শহীদ হন।

ট্যাগ :
জনপ্রিয়

আমতলীতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল শহীদ পরিবার

প্রকাশিত : ০৯:০৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১