বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ বলেছেন বিআরবি গ্র“প অব ইন্ডাস্ট্রিজ একদিনে প্রতিষ্ঠা লাভ করেনি। এই গ্র“পের যে ৭টি প্রতিষ্ঠান গড়ে উঠেছে তা দিনের পর দিন বছরের পর বছর অক্লান্ত পরিশ্রমের ফলেই প্রতিষ্ঠা লাভ করেছে। নিষ্ঠা ও সততা ছিল বলেই কাঙ্খিত লক্ষ্যে পৌছতে পেরেছেন মজিবর রহমান। মঙ্গলবার সন্ধ্যায় কুষ্টিয়ার দিশা অডিটোরিয়ামে বিআরবি গ্র“পের চেয়ারম্যান আলহাজ¦ মজিবর রহমান রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার-২০১৯ ও ২০২০-২১ করবর্ষে কুষ্টিয়ার সর্বোচ্চ আয়কর দাতা সম্মাননা পাওয়ায় কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পক্ষ থেকে তাঁকে দেয়া সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে প্রধান অতিথি সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ এসব কথা বলেন।
কুষ্টিয়া চেম্বার অব কমার্সের সভাপতি হাজী রবিউল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাংসদ আ কা ম সরওয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আসগর আলী, কুষ্টিয়া নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ এস এম মুস্তানজিত।
প্রধান অতিথি’র বক্তব্যে আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মাহবুবউল আলম হানিফ আরো বলেন আজ বাংলাদেশ স্বাধীন হয়েছিল বলেই মজিবর রহমানের মত শিল্পপতির জন্ম হয়েছে। আজ যদি বাংলাদেশ স্বাধীন না হতো, বাংলাদেশ যদি পরাধীন থাকত তাহলে হয়ত এই চেস্টা সফল হতনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নেতৃত্বে আমরা দেশ স্বাধীন করেছিলাম বলেই মজিবর রহমানের মত ব্যক্তিরা শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার সুযোগ পেয়েছেন। এসময় দেশের সামগ্রিক উন্নয়ন অগ্রগতি বিষয়ে মাহবুবউল আলম হানিফ বলেন শেখ হাসিনার নেতৃত্বে আজ দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করছে। একারনেই দেশে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। দেশে যদি রাজনৈতিক স্থিতিশীলতা না থাকে তাহলে সেই দেশ কখনোই উন্নতি লাভ করতে পারেনা। এসময় তিনি আলহাজ¦ মজিবর রহমানকে শিল্পপতিদের আইকন বলেও উল্লেখ করেন।
সংবর্ধিত অতিথি বিআরবি গ্র“পের চেয়ারম্যান আলহাজ¦ মজিবর রহমান বলেন- আজ আমি রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার বৃহৎ শিল্প ক্যাটাগরিতে প্রথম হয়েছি সেটা কুষ্টিয়াবাসীর জন্য। তিনি বলেন, প্রথম যেদিন ঢাকা যায় সেদিন পকেটে মাত্র ৭০০ টাকা ছিল। ব্যবসা শুরু করেছিলাম সেদিন ব্যাংক থেকে মাত্র ৫ হাজার টাকা পেয়েছিলাম। একটা সিগারেট তিনবার খেয়েছি। শিশু ছেলেদের মুখে দুধ দিতে পারিনি। তিনি আরো বলেন, আজ ব্যাংক থেকে ৭ হাজার কোটি টাকা দিতে অনুমোদন হয়েছে। আমি নিই নাই। আমার টাকার দরকার নাই। সততা নিয়ে কাজ করলে পরিশ্রম করলে সফলতা আসবেই…। নিজের হেলিকপ্টারে চড়ে উপর থেকে কুষ্টিয়ার দিকে তাকালে বুকটা ভরে যায়। কুষ্টিয়াকে ঢাকার মতো লাগে। কুষ্টিয়ায় থেকে কুষ্টিয়াকে আরও উন্নত করতে চাই।
এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ সংবর্ধিত অতিথি আলহাজ¦ মজিবর রহমানকে সন্মাননা ক্রেস্ট তুলে দেন।
উল্লেখ্য, কুষ্টিয়া জেলার কৃতিসন্তান মজিবর রহমান ১৯৭৯ সালে ২৩ অক্টোবর কুষ্টিয়ার বিসিক শিল্পনগরীতে প্রতিষ্ঠা করেন বিআরবি (বজলার রহমান এবং ব্রাদার্স) কেবল ইন্ডাস্ট্রিজ লিঃ। ১৯৯৪ সালে গোটা দেশে বিদ্যুতায়নের প্রসার ঘটলে তিনি কেবল উৎপাদন বাড়িয়ে দেন এবং ১৯৯৬ ও ২০০০ সালে উন্নতবিশ্বের উন্নত যন্ত্রপাতি স্থাপন পূর্বক কারখানাটির সম্প্রসারণ করেন। বর্তমানে উন্নত ও গুণগত মান সম্পন্ন পণ্য উৎপাদন করে দেশের চাহিদা মিটিয়ে বিশ্বের কেবল বাজার দখল করে নিয়েছে। বর্তমানে এই শিল্পের উৎপাদিত পণ্য ব্রিটেন, জার্মানী, জাপানসহ বিশ্বের অনেক দেশে রপ্তানী করা হচ্ছে।




















