গত শুক্রবার ২৭ শে নভেম্বর গভীর রাতে গাজীপুর মহানগর এলাকার টঙ্গী হাজীর মাজার বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।এতে শত শত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়, মানুষ তার কিছুই উদ্ধার করতে পারেনি তল্পিতল্পার। খোলা আকাশের নিচে তারা অবস্থান করছে, ক্ষতিগ্রস্ত এ মানুষগুলোর পাশে সরকারি এবং বেসরকারি বিভিন্ন পর্যায়ের প্রতিষ্ঠান পাশে দাঁড়ানোর চেষ্টা করে, সাজেদা ফাউন্ডেশন গতকাল বুধবার বিকালে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারকে জরুরী ত্রান সহায়তা প্রদান করেন। উক্ত ত্রান বিতরন এ প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর আলহাজ গিয়াস উদ্দিন সরকার। সাজেদ ফাউন্ডেশনের প্রোগাম ম্যানেজার চৌধুরি ফাহিম রাগিব পিয়াল, টাউন লিড মো আরিফুল ইসলাম প্রমুখ। ক্ষতিগ্রস্তদের ত্রাণ এর অংশ হিসেবে যা দেওয়া হয় তা হলো হাড়ি, পাতিল, বালতি,প্লেট, পানির মগ, বালতি,মশারি।




















