নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ডেমরা থানা শাখা ছাত্রলীগের অন্তর্ভুক্ত ৬৬ নং ওয়ার্ডের বামৈল ইউনিট কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
১ ডিসেম্বর (বুধবার)৬৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম ফয়সাল ও সাধারণ সম্পাদক রায়হান তালুকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ইউনিট ছাত্রলীগকে সুসংগঠিত ও নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্য আগামী এক বছরের জন্য মোঃ সজীব অালীকে সভাপতি এবং হাসিবুল ইসলাম হাসিবকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়।
এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে অাছেন,নুর মোহাম্মদ, অারমান খান,নাঈম হাসান দূর্জয়।
এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে অাছেন,মিজানুর রহমান মিজান,মোজাম্মেল হাসান,বেলায়েত হোসেন,অাশরাফুল ইসলাম।
এছাড়া ও সাংগঠনিক সম্পাদক হিসেবে অাছেন, মোহাম্মদ অালী, রেদোয়ান হোসেন,কাওসার অাহমেদ, মোহাম্মদ মুন্না,শাকিল হাসান,অারিফুল ইসলাম প্রমুখ।




















