০৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

মান্দায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নওগাঁর মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে । বৃহস্পতিবার দুপুরে উপজেলার কুসুম্বা ইউনিয়নের কির্তলী গ্রামে এ ঘটনাটি ঘটে। দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 
নিহতরা হলো কির্তলী গ্রামের রাব্বি জোয়াদ্দারের ছেলে রিয়াদ হোসেন (৩) ও মাছুম ম-লের ছেলে মেহেদী হাসান (৩)।
নিহত রিয়াদ হোসেনের বাবা রাব্বি জোয়াদ্দার জানান, বেলা ১১টার দিক থেকে রিয়াদ ও মেহেদীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্দেহের বশে বাড়ির পাশে আবদুর রহমানের পুকুরে তল্লাশি চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
গ্রামের হজরত আলী বলেন, ছাগলের পাতা কাটার জন্য ওই পুকুরপাড়ের একটি গাছে উঠেন। এ সময় পুকুরে পানিতে শিশুদের পায়ের স্যান্ডেল ভাসতে দেখে পরিবারের লোকজনকে খবর দেন। পরে পুকুর থেকে শিশুদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান শাহিন  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্দেহজনক কিছু না থাকায় শিশু দুটির লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
ট্যাগ :
জনপ্রিয়

মান্দায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত : ০৯:৫৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১